অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ এসেছে কবি সাকিব জামালের সপ্তম কবিতাগ্রন্থ ‘সেদিন বৃষ্টি হবার কথা ছিল’।
বইটিতে সংকলিত হয়েছে উত্তরাধুনিক ভাবধারার অসাধারণ একগুচ্ছ ‘স্যাড রোমান্টিসিজম’ কবিতা। বইটি প্রকাশ করেছে ‘বুনন প্রকাশন’ এবং এটির নান্দনিক প্রচ্ছদটি এঁকেছেন নওয়াজ মারজান।
মানুষের জীবনে যেমন প্রেম আছে, তেমনই আছে বিরহ আর এ দুটো বিষয়ের সাথে বৃষ্টির রয়েছে চমৎকার নিগূঢ় সম্পর্ক। বৃষ্টিকে তাই কখনো প্রেমের প্রকাশার্থে ব্যবহার করা যায়, আবার প্রকাশ করা যায় বিরহের ভাষা হিসেবেও! বৃষ্টিকেন্দ্রিক পঙতিমালা দিয়ে জীবনবোধের দারুণ প্রকাশ ‘সেদিন বৃষ্টি হবার কথা ছিল’ পাঠমুগ্ধতার অন্যতম উপকরণ হতে পারে পাঠকদের জন্যে।
বইটিতে রয়েছে-
একগুচ্ছ বিরহের কবিতা।
একগুচ্ছ বৃষ্টির কবিতা।
একগুচ্ছ হাইকু।
একগুচ্ছ লিমেরিক।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ‘বুনন প্রকাশন’ এর ৪৮ নম্বর স্টলে, লিটল ম্যাগাজিন চত্বরে।
You must be logged in to post a comment.