আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)।।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মেধাবী তরুণ আনিস।আনিসুর রহমান আনিস শারীরিকভাবে একজন প্রতিবন্ধী কিন্তু প্রতিবন্ধী হলেও সে থেমে নেই জীবন সংগ্রামে। সে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে মনের জোরে শারীরিক প্রতিববন্ধী হয়েও স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ থেকে এমএ পাশ করেছে। কিন্তু সে যোগ্যতা নিয়ে এখনো কোন কর্মসংস্থান হয়নি তার।
তাই বর্তমান করোনা সংক্রমণজনিত সংকটে জীবন সংগ্রামে আর পেরে উঠছিলেন না, কোথাও কোন ত্রাণসাহায্য না পেয়ে দিন কাটছিল অনাহারে -অর্ধাহারে। ৫ জনের পরিবারে ছোট আরও একটি প্রতিবন্ধী বোন রয়েছে তার। বোনের প্রতিদিনের চিকিৎসা খরচ যোগাতেও পরিবারটির হিমশিম খেতে হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আনিসুর রহমানের অসহায়ত্বের খবরটি জেনে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা মোতাবেক আনিসুর রহমানকে তার পরিবারসহ আজ (১০ জুন) বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়। জেলা প্রশাসনের পক্ষথেকে আনিসুর রহমান ও তার বোনের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল।
যদিও খুব সামান্য তারপরও এই সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর এই উপহার আনিসুর রহমানের পরিবারে একটু হলেও কাজে আসবে।এ সময় উপহারসামগ্রী পেয়ে আনিস প্রধানমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চাকরির দাবি জানায় আনিস। জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.