মেধাবী ছাত্রী শাহানাজের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৪ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

২৩সেপ্টেম্বর রবিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের অদম্য মেধাবী ছাত্রী শাহানাজের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের ৫০,০০০/-টাকার চেক প্রদান করেন জনাব মোঃ নবী নেওয়াজ মাননীয় জাতীয় সংসদ সদস্য- ৮৩, ঝিনাইদহ-৩। মাননীয় প্রধানমন্ত্রী ও এম ‌পি মহোদয়কেঅশেষ ধন্যবাদ মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য।

উক্ত টাকা তাহার লেখাপড়ার জন্য অনেক উপকারে আসবে। বর্তমানে শাহানাজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার্থী। সবাই মেয়েটির জন্য দোয়া করবেন সে যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং বড় হয়ে মানুষের মত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতেপারে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ