মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে ছাত্রশিবিরের মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি
শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

চাঁদপুর মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মাবনবন্ধন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।

শনিবার (২২ মার্চ) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি মো: মহররম আলী।

শহর সেক্রেটারি মো: জাহিদুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল হাই লাভলুসহ নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যারা এই মেডিক্যাল কলেজ নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্রগুলো বন্ধ করতে হবে। কোনোভাবে যদি এ কলেজ বন্ধ হয়ে যায় তাহলে এখানে যে সব শিক্ষার্থী রয়েছে তাদের কি হবে। তারা কোন কলেজের শিক্ষার্থী বলে নিজের পরিচয় দিবে। বর্তমানে সদর হাসপাতালে যে কয়জন প্রফেসর রয়েছে তারা তো এই মেডিক্যাল কলেজ থাকার কারণে আছেন। যদি কোনোভাবে এই মেডিক্যাল কলেজ বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ এ সব ডাক্তারদের সেবা থেকে বঞ্চিত হবে। তাই ষড়যন্ত্র বন্ধ করে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য দাবি জানান তারা।

তারা দাবি জানান, সদর হাসপাতালে দৈনিক ৭০০/৮০০ রোগী সেবা নিতে আসে। কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের নিয়ে বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারে যেতে হয়। এতে রোগীরা নানা হয়রানির শিকার হন।

রোগীদের এই কষ্ট দূর করার জন্য ২৫০ শয্যার হাসপাতালকে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে হবে। দ্রুত স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য খাবারের ক্যান্টিন ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ