মেডিকেল ছাত্রীর বই কেনার টাকা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ৩:৫৩ অপরাহ্ন

মো:জসীম উদ্দিন, বরগুনা।।

মেডিকেল  ছাত্রী কনাকে বই কেনার টাকা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বৃহস্পতিবার দুপুরে কনার হাতে তিনি ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন। বরগুনার আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের চাওড়া কালিবাড়ি সড়কের অটোচালক কবির হোসেনের মেয়ে সামসুননাহার কনা দিনাজপুরের এম. আবদুর রহিম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েও কনা টাকার অভাবে ভর্তি হতে পারছিলেননা। তখন আমতলীর ইউএনও মনিরা পারভীন, ব্যবসায়ী মশিউর রহমান শিহাবসহ একাধিক ব্যক্তি কনাকে ভর্তির জন্য সহায়তা করেন। সহায়তার টাকায় কনা মেডিকেলে ভর্তি হলেও বই কেনাসহ হোস্টেলে থাকা-খাওয়ার খরচের চিন্তায় পড়েছেন।

 বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসক কনাকে বই কেনার টাকা দিয়ে ডাক্তারী পাশ না করা পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ