মুহম্মদ সাইফুল ইসলামের “নদীর দুই তীর” কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

নদীর দুই তীর

মুহম্মদ সাইফুল ইসলাম।।

————————————————————–

চারদিকে সবুজ সবুজ

নদীর দুই তীরে।

সারি সারি নৌকা বাঁধা

নদীর ঐ ঘাটে।

 

নদীর তীরে উড়ে বেড়ায়

পাখিদের ঐ দল।

জেলেরা ঐ ঘুরে বেড়ায়

মাছ ধরার ছল।

 

নদীর তীরে সন্ধ্যা বেলা

সূর্যাস্তের নতুন মেলা।

ভোর হলে সেই তীরে

সূর্যি মামা মিষ্টি হাসে।

 

হাঁসের সারি দেয় যে পাড়ি

জলে ভরা নদীর ফাঁড়ি।

এসব দেখে ইচ্ছে করে

চেয়ে থাকি নদীর দুই তীরে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ