প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
আজ ইংরেজি নববর্ষ। ২০২০ সালের ১ম দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকীর প্রথম দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের অংশ হিসেবে শতবর্ষী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত এই বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব রহিমা খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন রায়, ম্যানেজিং কমিটির সদস্য কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, জুনায়েদ মিয়া, ব্যবসায়ী কুহিনূর মিয়া, মাহফুজুর রহমান পিয়ারু, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথের সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলে আজ বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পাচ্ছে বিনামূল্যে। মুজিববর্ষেই শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আরো আধুনিক ও শিক্ষকদের যথাযথ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।
You must be logged in to post a comment.