মুক্তির প্রহরে। -মোঃ সাইদুল হাসান সেলিম।।

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ মে, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

মুক্তির প্রহরে

মোঃ সাইদুল হাসান সেলিম।।

——————————————————————————–

রক্তচোষা হায়নাদের

উপেক্ষিত চোখ,

পরাধীনতার মুক্তি পেতে

লক্ষ জনতার স্রোত।

 

পিনপতন নীরবতায় রেড কোর্সের,

মাঠে পেতে আসন।

বাদ যায়নি অবুঝ শিশুরাও শুনতে,

বঙ্গবন্ধুর ভাষণ।

 

অপেক্ষার প্রহর গুনছে সবাই

অসীম ধৈর্য ধরে,

এলেন মুজিব দিলেন ভাষণ

হৃদয় গেল ভরে।

 

স্বাধীনতার বার্তা নিয়ে

বজ্রকণ্ঠের ভাষণ,

বিশ্বজুড়ে স্বীকৃতি পেল,

সবার মনে আসন।

 

একটি স্বাধীন রাষ্ট্র আর

কথা বলার ভাষা,

৭ কোটি বাঙালির হৃদয় জুড়ে,

দেশ প্রেমে ঠাসা।

 

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে

মহানায়কের বাণী,

রক্তে যেন বান ডেকেছে,

মৃত্যুর হাতছানি।

 

জয়বাংলায় মুখরিত

বজ্রকণ্ঠের ভাষণ,

জীবন দিতে প্রস্তুত বাঙালি

চাইনা তোদের শাসন।

 

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শ্লোগানে,

রক্তে বান ডাকে।

মুক্তির নেশায় হৃদয় পটে,

স্বাধীন বাংলার মানচিত্র আঁকে।

 

একটি ভাষণ পাল্টে দিলো

সকল প্রেক্ষাপট,

প্রতিরোধে যুদ্ধই পথ, থামাতে

ভুট্টোর নাটক।

 

ওরা চেয়েছিল শিক্ষক লেখক,

বুদ্ধিজীবী মেরে,

রাতের আঁধারে এসেছিল

বন্দুক নিয়ে তেড়ে।

 

মুজিব আছো হৃদয় জুড়ে-এখনো,

যুদ্ধের কাটেনি রেশ।

৩০ লক্ষ জীবনের বিনিময়ে পেলাম,

স্বাধীন বাংলাদেশ।

 

হৃদয়জুড়ে আছো বেঁচে,

থাকবে চিরকাল।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি

শেখ মুজিবুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ