রাজশাহীর গোদাগাড়ীতে বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সরকারী কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় করেছেন।বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সরকারী কর্মকর্তাদের এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, সহকারী কমিশনার ( ভূমি) মোসাঃ নাজমুল নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, কৃষি অফিসার মোঃ সফিকুল ইসলাম, পিআইও প্রকৌশলী মোঃ আবু বাশির প্রমূখ।
রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ সম্মান দিতে হবে। কেন না তারা যদি ত্যাগ স্বীকার না করতেন আপনারা ক্যাডার অফিসার হতে পারতেন না। তারপর নারীদের দাঁড়িয়ে রেখে আপনি বসে থাকবেন না, তাদেরকে সম্মান করবেন। তাদের সাথে খারাপ আচারণ করবেনা। বয়স্ক মানুষকে সন্মান করতে হবে। তাদের সাথে খারাপ আচারণ করতে পারবেন না। এ ধরনের অভিযোগ পেলে, কোন ছাড় দোয়া হবে না।
সরকার পরিচালনা করে থাকেন একটি রাজনৈতিক দল, নির্বাচনের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হয়ে থাকে। নির্বাচনের পূর্বে প্রত্যেক দল নিজ নিজ ইস্তেহার ঘোষনা করে থাকেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২১ দফা দিয়ে ছিলেন, প্রধান মন্ত্রীর কিছু বিশেষ উদ্যোগ নিয়েছেন, এ উদ্যোগ ১০ টি, প্রধান মন্ত্রীর ভিশন ২০২১, ভিশন ২০৪১ ঘোষনা করেছেন। পঞ্চ বার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান ঘোষানা করেছেন। এ গুলি সম্ভাব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার জন্য। করোনাকালীন সময়ে, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ সকল অধিদপ্তর, পরিদপ্তের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে কাজ আমরা উন্নত বাংলাদেশে তাড়াতাড়ি পদার্পন করবো। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দ্বিগুন করে দিয়েছেন, জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমরা কোন বিষয়ে কোন দেশের চেয়ে পিছিয়ে নেই। কাজ করতে হবে দেশ প্রেম দিয়ে, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করলে চলবে না, আপনারা শিশুর জন্য আগামী বাংলাদেশ হবে খুক্ষা মুক্ত, দূর্নীতিমুক্ত, উন্নত বাংলাদেশ। এর পর প্রধান অতিথি ফুলের বাগান, সহকারী কমিশনার ভূমি অফিস, উপজেলার মাটিকাটা ইউনিয়নের কালিদিঘির কৃষ্ণবাটি গ্রামের ১৯ টি প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ শ ৮০ টি গৃহ নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ১০ জানুয়ারী মধ্যেই এ কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য উপজেলার ৯ টি ইউনিয়নে প্রধান মন্ত্রী উপহার ২ শতক জমির উপর নির্মিত প্রতিটিতে বাড়ী ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শেখ হাসিনার উপহার” এ প্রকল্পের কাজটি ব্যাপকভাবে তদারকী করা হচ্ছে অধীনে গোদাগাড়ী উপজেলার মোহনপুন ইউনিয়নে ১০০ টি, মাটিকাটা ইউনিয়নে ৫০ টি, দেওপাড়া ইউনিয়নে ৫৫ টি, রিশিকুল ইউনিয়নে ২১ টি, গোদাগাড়ী ইউনিয়নে ২০ টি, বাসুদেবপুর ইউনিয়নে ২১ টি, চর আষাড়িয়াদহ ইউনিয়নে ৪ টি, গোগ্রাম ইউনিয়নে ৩ টি মোট ২৮০ টি গৃহহীন পরিবারের জন্য এ গৃহ নির্মান করা হচ্ছে। প্রতিটি গৃহ নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। তিনি আরও বলেন, ২০১৪ ইং সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের গৃহহীন পরিবারদের মাঝে বাড়ী দেয়ার জন্য যাদের জমি, বাড়ী নেই, জমি আছে বাড়ী নেই এভাবে ক, খ, গ শ্রেণী ভুক্ত করা হয়। বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে ২৮০ জনের তালিকার অনুমোদন পাওয়া গেছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম জানান।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫০ হাজার গৃহহীন পরিবারের মাঝে ওই নির্মিত বাড়ী বুঝিয়ে দিবেন বলে জানা গেছে। ১০ জানুয়ারী হতে ১৫ জানুয়ারীর মধ্যে কাজটি হতে পারে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
You must be logged in to post a comment.