মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসাদুজ্জামান সাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৪ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মঙ্গলবার ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযোদ্ধা মাগুরা থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামান সাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী।১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে মরহুমের বাসভবনে আত্বার মাগফিরাত কামনা,কবর জিয়ারত ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্হিত ছিলেন প্রয়াত আসাদুজ্জামান সাহেবের সুযোগ্য সন্তান মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী জনাব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু,আশরাফুজ্জামান হিশাম,মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খাঁন,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল সহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ্যাড. আছাদুজ্জামান সাহেব ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরায় মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়।তিনি ১৯৫৪ সালে ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।

১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন। ১৯৭২ সালে গণ পরিষদ সদস্য নির্বাচিত হন।১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ