মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী এ্যাড. আব্দুল হালিমের পক্ষে মটর সাইকেল শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ৩:১৯ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী চেয়ে এ্যাডঃ আব্দুল হালিমের পক্ষে আমবাড়ীয়া ইউনিয়নে মটর সাইকেলের বিশাল শোভাযাত্রা হয়েছে ৷

আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবান আলী, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবু, প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তরুন সমাজ সেবক মনিরুজ্জামান বাবু মেম্বর ও সাংগঠনিক সম্পাদক দাউদ মেম্বর এর নেতৃত্বে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া জজ কোর্টের এ্যাডিশনাল পি.পি হাজ্বী এ্যাডঃ আব্দুল হালিমকে আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী করার জন্য শনিবার দিনব্যাপী মটর সাইকেলের বিশাল শোভাযাত্রাটি হালসা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ থেকে বের হয়ে ইউনিয়নের হালসা বাজার, শুপুকুরিয়া, নগরবাঁকা, মোহাম্মদপুর, গ্রামহালসা, আমবাড়ীয়া, সুতাইল, নান্দিয়া, সুকচা, নতুন সুতাইল ভেদামারী, বামনগাড়ী, শাকদহচর, রমজানপুর প্রদক্ষিণ করেন ৷ প্রদক্ষিণ শেষে হালসা কলেজ মাঠে এসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷

মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবু মেম্বর বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা, সমাজসেবক, সফল ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার সদর আসনের মাননীয় সাংসদ জননেতা মাহাবুব উল আলম হানিফ মহোদয়ের বিশ্বস্ত ব্যাক্তি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হালিমকে নৌকার প্রার্থী হিসাবে দেখতে চাই এবং বিপুল ভোটের মাধ্যমে মিরপুর উপজেলা পরিষদে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ