মিরপুর উপজেলায় ইনু’র পক্ষে কুর্শা ইউপি জাসদের ভোট প্রার্থনা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ পূর্বাহ্ন
মিরপুর উপজেলার কুর্শা ইউপিতে ইনুর পক্ষে জাসদ নেতাদের ভোট প্রার্থনা....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট বাজারের বিভিন্ন শ্রেণীর জনসাধারণের নিকট হাসানুল হক ইনু’র জন্য ভোট প্রার্থনা করেন ইউনিয়ন জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ারেশ মল্লিক।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী সফল তথ্যমন্ত্রী, জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি’র উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়।

শনিবার বিকেলে কুর্শা ইউনিয়ন জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ারেশ মল্লিক ও মাজিহাট ২ নং ওয়ার্ড জাসদের সভাপতি আরব আলী মেম্বরের নেতৃত্বে মাজিহাট বাজারে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন মাজিহাট ২ নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক সেন্টু মুন্সি, সাবেক মেম্বর জাহার আলী, জাসদ নেতা নজরুল ইসলাম, মান্নান মন্ডল, শুকুর আলী, আহসান আলী, আকমান, আজমত, মুকুল, মিজানুর প্রমুখ ৷

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ