মিরপুরে ৫০০ পরিবারের মাঝে শাহ্ আলী থানা যুবদল সভাপতির ত্রাণ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৫:০২ অপরাহ্ন

মোঃ মনিৱুজ্জামান মনি।।

রাজধানীর মিরপুরে ৫০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শাহ্ আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ।

১৫ এপ্রিল (বুধবার) দুপুরে শাহ্ আলী থানাধীন ঈদগাহ্ মাঠের কোনে তার নিজ বাসভবনের সামনে এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়।

সারা বিশ্ব যখন অদৃশ্য মরণঘাতী করোনা ভাইরাসের (কোবিড-১৯) প্রাদুর্ভাবে বিধ্বস্ত। বিশ্বের মোড়ল দেশগুলো যখন স্তম্ভিত ও গৃহবন্দী।

ঠিক তখনই বাংলাদেশেও প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

বৈশ্বিক এই মহাদূর্যোগে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ সরকার তিন দফায় গত ২৬ শে মার্চ থেকে আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণার পাশাপাশি সকলকে নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছেন।

ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের দিনমজুর,  নিম্নবিত্ত ও মধ্যবিত্ব জনগোষ্ঠী। ঘরে বসে  কর্মহীন, দুস্থ ও অসহায়  জনগণের যখন নাভিশ্বাস অবস্থা-খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন অনেকেই।

 

সেদিকে লক্ষ্য রেখে নিজের সামর্থ্য অনুযায়ী শাহ আলী থানা এলাকার ৫০০ হতদরিদ্র  পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহ আলী থানা যুবদলের  সভাপতি সাজ্জাদুল মিরাজ।

নিয়ম করে নিজ উদ্যোগে প্রায়ই প্রতিদিনই পাঁচশ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণে এগিয়ে এলেন তিনি।

এ বিষয়ে শাহ আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ এই প্রতিবেদক কে বলেন আমার জন্ম মিরপুরের শাহ আলী থানা এলাকায়। আমার পুরো পরিবার দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। ছোট বেলা থেকেই  আমার বড় ভাই মশিউর রহমান সহ পরিবারের অন্যন্য সদস্যদের দেখেছি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে দাঁড়াতে। আমার পরিবারের শিক্ষা থেকেই আমি সবসময় চেষ্টা করি বিপদে-আপদে মানুষের পাশে থাকতে।

মিরাজ আরো বলেন,এসময়ে দেশের এই ক্রান্তিলগ্নে  আমার ত্রাণ বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে। আমি আমার সামর্থ অনুযায়ী নিয়মিত ৫০০-৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার চেষ্টা অব্যহত রাখবো ইনশাআল্লাহ । যাতে করে আমাকে দেখে সমাজের বিত্তবানরা কর্মহীন,অসহায় ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসেন।

এছাড়া যদি কোনো অনাহারী মানুষ আমার কাছে সাহায্যপ্রার্থী হয়ে আসেন, তার বিপদে আমি অবশ্যই আন্তরিকতার সাথে পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ