মজিদ জোয়ার্দ্দার, মিরপুর, কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম ডলি’র দীর্ঘাযু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আল নূর জামের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহেদ আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওঃ শরিফ উদ্দিন।
এ সময়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম ডলি’র দীর্ঘাযু কামনা ও তার স্বামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সৈয়দ নিজাম উদ্দিন লাইটের বিদেহী আত্মার মাগফিতার কামনা করে দোয়া করা হয়।
You must be logged in to post a comment.