কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় মোহাম্মদ আলী জোয়ার্দার নামে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে ১৯৯৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ এর (৩) ২৫ এর (ডি)তৎ -সহ ৩২৩/৪২৭/ ৫০৬/ ১১৪ প্যানাল কোর্ট মামলায় তাকে আটক করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে তাকে উপজেলার পোড়াহদ ইউপি’র তেঘরিয়ার এলাকার একটি ইটভাটা থেকে গ্রেফতার করা হয়।
মিরপুরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল, বিভিন্ন ব্যক্তিকে মারধর, উপজেলার দারুস সালাম মাদরাসায় হামলা ও ভাঙচুর, ইউএনওর স্বাক্ষর জাল করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ঘোষণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আ’লীগ নেতা মোহাম্মদ মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য।
You must be logged in to post a comment.