মিরপুরে দারুস সালাম একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:২৬ অপরাহ্ন
মিরপুরে দারুস সালাম একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিবৃন্দ...

মজিদ জোয়ার্দ্দার, কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি ॥

কুষ্টিয়ার মিরপুরে দারুস সালাম একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৯ই ফেব্রুয়ারী’১৯ শনিবার দিনব্যাপী একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র হাজী এনামুল হক। 

প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত হতে রক্ষা করতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। কাজেই খেলাধুলাকে গুরুত্ব  দিয়ে সকল শিক্ষার্থীকে অংশ নেয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখাপড়ার ও খেলাধুলার উপর সমান দৃষ্টিনজর রাখতে হবে। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকলে দেশগঠনে আরো সহজ হয়। খেলাধুলা বিনোদনের অন্যতম ধারক ও বাহক হিসেবে চিহ্নিত হয়ে আসছে বিশ্বের দরবারে।’ 

দারুস সালাম একাডেমীর অধ্যক্ষ ইব্রাহিম খলিল সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র জমির উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জোমারত আলী, একাডেমীর সহকারী শিক্ষক আমির হামজা, আবু তাহের, ওসমান গণি, হালিমা খাতুন, প্রিয়াংকা প্রমুখ।

একাডেমীর সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ