কুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফল দিলেন পৌরসভার ৩ কাউন্সিলর।
সোমবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের নিকট এ ফল হস্তান্তর করেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম মন্ডল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম রেজা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল গণি প্যারিন।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন করোনা রোগীদের পুষ্টির চাহিদা পূরনে ফল প্রদান করায় ওই ৩ কাউন্সিলরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
You must be logged in to post a comment.