মিরপুরে করোনায় মৃত ব্যক্তির লাশ স্কুলে ফেলে রেখে গেলেন

রাশেদুজ্জামান রিমন
রবিবার, ৪ জুলাই, ২০২১, ৫:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে করোনায় মৃত এক হিন্দু ব্যক্তির লাশ রাতের আধারে তার স্বজনরা স্কুল ভবনে রেখে যায়।

পরে স্থানীয় মুসলিম যুবকেরা তাকে পৌর মহাশ্মশান এ সমাহিত করে।

মৃত ব্যক্তি মিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকার (৭০)। শনিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। ২৭জুন করানো ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।

শনি রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে লাশটি নিয়ে এসে বাড়িতে না নিয়ে গিয়ে পৌর মহাশ্মশানের পাশে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখে যায়।

বোরবার সকাল ৭টা পর্যন্ত আত্মীয় স্বজন কেউ শেষকৃত্য না করায় সুলতান গ্রামের স্থানীয় যুবক রজিব (৩০) শ্মশানের পাশেই কবর খুড়েন এবং সুমন খান, সলেমান, রাজিব,রুবেল নামের যুবকদের সহায়তায় তাকে মিরপুর পৌর মহা শ্মশানে সমাহিত করেন বলে জানা গেছে।

জানা গেছে, মৃত প্রফুল্ল কর্মকারের স্ত্রীসহ ২ ছেলে করোনা পজেটিভ এবং তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ