কুষ্টিয়ার মিরপুরের ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে গণমিছিল ও মানববন্ধন করেছে মিরপুরের সর্বস্তরের জনগন।
আজ সোমবার বেলা তিনটার দিকে এই গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি মিরপুর থানার সামনে হয়ে উপজেলার দিকে অগ্রসর হয়।
পরে উপজেলার প্রধান গেটে মানববন্ধন করে মিরপুরের সর্বস্তরের জনগন। এসময় তারা মিরপুরের উন্নয়নের সার্থে ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানান।
এসময় বক্তারা বলেন একটি গোষ্ঠি তাদের হীনস্বার্থ চরিতার্থ করতেই মিথ্যা বলে তাকে বদলীর চেষ্টা করছেন। বক্তারা আরো বলেন, এধরনের হীন স্বার্থ চেষ্টা মিরপুরবাসী কোনভাবেই মেনে নেবেনা।
You must be logged in to post a comment.