মিরপুরের হালসা কে.জি স্কুলে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮, ১১:২৬ অপরাহ্ন
সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ মেধাবী ছাত্রছাত্রী। মেধাবী শিক্ষার্থী সৃষ্টির প্রয়াসই সুশিক্ষিত সমাজ গড়া সম্ভব.....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া মিরপুর উপজেলার সুনামধন্য হালসা কিন্ডারগার্টেন স্কুলে হালসা ফাউন্ডেশনের উদ্যোগে আমবাড়ীয়া, পাটিকাবাড়ী ও কুর্শা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্য থেকে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

হালসা শিক্ষাপল্লীর জনক, শিক্ষানুরাগী, মিরপুর উপজেলার সুনামধন্য হালসা কে.জি স্কুলের পরিচালক বিশিষ্ট সমাজসেবক রহিদুল ইসলামের উদ্যোগে এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে মেধাবী-গুণী শিক্ষার্থী সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

বিশিষ্ট শিক্ষানুরাগী রহিদুল ইসলামেরর হালসা কিন্ডারগার্টেন স্কুলে গত শুক্রবার অনুষ্ঠিতব্য মেধা যাচাই পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন পাটিকাবাড়ী ইউপির কৃতি সন্তান, শিক্ষানুরাগী আব্দুল মালেক, সাংবাদিক আবুল কালাম আজাদ সানি, সাংবাদিক মিলন আলী৷

শিক্ষানুরাগী আব্দুল মালেক বলেন, অত্র হালসা, পাটিকাবাড়ী ও কুর্শা এলাকার শিক্ষার মান সম্প্রসারণ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রহিদুল ইসলাম মহোদয়ের এই মহতী উদ্যোগ যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে৷

এ সময় হালসা কেজি স্কুলের পরিচালক ও শিক্ষানুরাগী রহিদুল ইসলাম বলেন, সমাজ ও রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হলো মেধাবী ছাত্রছাত্রী। তাই সকল শ্রেণীর মানুষকে মেধাবী শিক্ষার্থী সৃষ্টির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে সুশিক্ষিত সমাজ গড়তে হবে।

হালসা কিন্ডারগার্টেন (কে.জি) স্কুলে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় অত্র এলাকাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কে.জি স্কুল থেকে ৬৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ