মিরপুরের হালসা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৬ পূর্বাহ্ন
‘হালসা কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে'...

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন হালসা এসএসসি পরীক্ষা কেন্দ্র-(২৮৬) পরিদর্শন করলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জামাল আহমেদ।

চলতি বছর হালসা পরীক্ষা কেন্দ্রের ২টি ভেন্যু হালসা মাধ্যমিক বিদ্যালয়ে ও হালসা আদর্শ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। হালসা কেন্দ্রে পরীক্ষার্থীর ২ জন অনুপস্থিত বাদে ৩৩৭ জন ছাত্র ও ২৩৫ জন ছাত্রী, মোট ৫৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন৷

৫ই ফেব্রুয়ারী’১৯ মঙ্গলবার অনুষ্ঠিতব্য ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালে হালসা কেন্দ্রের ২টি ভেন্যু পরিদর্শন শেষে ইউএনও এস.এম জামাল আহমেদ সন্তোষ প্রকাশ করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘হালসা কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো শিক্ষার্থীর নকল করার সুযোগ নেই।’

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে ছিলেন কেন্দ্রসচিব প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হল সুপার প্রধান শিক্ষক মোঃ ছালেহীন, মিরপুর উপজেলা স্বাস্থ্যকর্মী রাশেদ আহম্মেদ, সাংবাদিক আবুল কালাম আজাদ সানি ও মিলন আলী।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ