এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত “দৈনিক সময়ের কাগজ” পত্রিকার গৌরবময় যুগপূর্তি উপলক্ষে সোমবার বিকেলে মিরপুর উপজেলার হালসা বাজারে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে উৎযাপন করা হয়েছে ৷
দৈনিক সময়ের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ সানি’র সার্বিক তত্বাবধানে ও পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র পত্রিকার সহকারী সম্পাদক, জেলা যুবলীগের সাবেক নেতা আনিসুর রহমান বিকাশ ৷
তিনি বলেন, অনেক চড়াই-উৎরাই পার হয়ে এক যুগ অতিক্রম করে দৈনিক সময়ের কাগজ আজ বৃহত্তর কুষ্টিয়ায় জনপ্রিয়তা ও প্রচারের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে ৷ সময়ের প্রয়োজনেই পত্রিকাটির পথচলা, সকলের মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম বহমান রাখবে ৷ গণমাধ্যম মানুষের চোখ খুলে দেয়, পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নীরব অস্ত্র, ছাপা অক্ষরগুলি বুলেটের চেয়ে শক্তিশালী ৷
তিনি আরও বলেন, সময়ের কাগজ সুন্দর আগামীর স্বপ্ন দেখে ৷ বৈষম্য ও দূর্বাত্তায়নমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সুশাসন ও মানবিক রাষ্ট্রের উন্নয়নে সহযোগী হতে উদগ্রিব ৷
আলোচন সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী, সহ-সভাপতি ইব্রাহিম খলিল সাবান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবু মেম্বর, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব আহমেদ, সাধারন সম্পাদক ও ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকেশ কুমার ঘোষ, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সিরাজুল ইসলাম, হালসা আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক সামসুজ্জামান বাদল, বিশিষ্ট কন্ঠশিল্পী আশরাফুল আলম সৈনিক, বিশিষ্ট সুরকার-গীতিকার ও কবি ইয়ার হোসেন, জাসদ নেতা এনামুল হক মেম্বর, সাংবাদিক হাসান আলী, বাউল শিল্পী আরিফ দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান খলিল, হাফিজ, রাহুল, তারিকুল, হৃদয় প্রমূখ ৷
আলোচনা সভা শেষে দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক আনিসুর রহমান বিকাশ ও সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ সানি যুগপূর্তির কেক কেটে বিশেষ অতিথি ও উপস্থিত মেহমানদের মুখে কেক তুলে দেন ৷
You must be logged in to post a comment.