এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউপি কার্যালয়ে জমির বিরোধ নিয়ে শালিসে এসে প্রভাবশালীদের হামলায় ৪ জন মারাত্বক ভাবে আহত হয়েছে ৷
জানা যায়, বুধবার সকালে কুর্শা ইউনিয়নের মাজিহাট কুন্টিয়াচর গ্রামের মৃত ইয়াছিন আলীর তিনপুত্র আজিবর রহমান (৬০), মজিবুর রহমান (৫৭), আব্দুর রশিদ (৫৪), মৃত হাবিবুরের পুত্র মাসুদ, তাদের শরিকদের সাথে পূর্বের জমিসংক্রান্ত জটিলতার কারনে ইউনিয়ন পরিষদে মিমাংশার জন্য শালিসে আসার আগ মূহুর্তে বিরোধী পক্ষের অতর্কিত হামলার শিকার হয় ৷
সূত্র জানায়, পূর্ব পরিকল্পিত ভাবে কুর্শা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মৃত রশিদের ছেলে প্রভাবশালী জুলহাস (২৫), রানা, ছলিম (৩০) ও আব্দুল্লাহ ধারালো অস্ত্র, এবং লাঠি দিয়ে আচমকা ওই ৪ জনকে আঘাত করতে থাকে, আঘাতের ফলে মারাত্বক রক্তক্ষরণ হলে দূর্বত্ত্বরা পালিয়ে যান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং মিরপুর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ৷
You must be logged in to post a comment.