মিরপুরের আমবাড়ীয়ায় নৌকার এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৫ পূর্বাহ্ন
কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে নৌকার পক্ষের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা....

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে নৌকার পক্ষের এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার ২৬ ডিসেম্বর’১৮ বিকেলে হালসা বাজারে অবস্থিত নৌকার নির্বাচন পরিচালনা অফিসে আমবাড়ীয়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ও মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন (প্রয়াত কাজী আরিফ আহমেদের ভাতিজা) কেন্দ্রীয় জাসদনেতা কাজী রবিউল আলম৷

এ সময় উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ শিলু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মিরপুর উপজেলা নারী জোটনেত্রী কোহিনুর মেম্বর, হামিদা মিলন ডলি, ইউপি সদস্য জাসদ নেতা এনামুল হক, হাসিবুল ইসলাম, জাসদনেতা রবিউল ইসলাম চম্পা, প্রভাষক নাজমুল হুদা কাজল, আব্দুর রহমান মন্ডল, আব্দুস সামাদ, আজিবার রহমান, এনামুল ইসলাম মেম্বর, মাসুদ মেম্বার, রফিকুল ইসলাম, ঈমান আলী, হামিদুল ইসলাম, যুবজোট নেতা সাইফুর রহমান সাবু, তারেক রহমান, বাবু, তাহের আলী, এশারত আলী, বকুল, বাবলু, সাইফুল, খলিলুর রহমান, সাহিন, নজরুল, আলিম, আব্দুর রাজ্জাক, মনছুর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগনেতা বনি আমিন৷

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ