মাস্ক না পরায় ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

এইচ আর হাসু
শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৭:৫১ অপরাহ্ন

মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে শহরের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড আদায় করেন। অভিযানের সময় ৭টি মামলায় ১ হাজার ৭০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানের পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ।
তিনি বলেন, কোভিন-১৯ বিস্তাররোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জোরদার, জনসচেতনা এবং মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মাস্ক পরা বিষয়ক সচেতনতা বাড়ানো। আমাদের সবাইকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানতে মানতে হবে এবং মাস্ক পরতে হবে।
কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড, যশোর রোড, বাজার রোড, জনতা ব্যাংক মোড়, কালিবাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ