মায়ের স্বপ্ন
–মাসুম বিল্লাহ
গভীর রাতে স্বপ্নলোক কড়া নাড়ে
হেলেদুলে খোকা বুঝি ফিরে ঘরে
আঁতকে উঠে দেখি ভোর হলো বুঝি
ডাকাডাকি বন্ধ করে দিয়েছে ঝিঝি।।
কোকিলের কন্ঠে সুরেলা গলায় মুয়াজ্জিন
নামাজের জন্য ডাকছে সবাইকে আপ্রান
দুই নয়ন কচলে সম্বিৎ ফিরে পাই
খোকা ঘরে আজো আসে নাই।।
ঊষার আকাশে লাল সূর্য উঠে
দিনের শুরু হয় আলো ছুটিয়ে
কল্পলোকে আকি আমি খোকার চেহারা
থাকিস কিভাবে তুই শহরে মা ছাড়া ।।