মাসুদ পারভেজ লিটন হাওলাদারপূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হতে চাই

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৫৫ অপরাহ্ন

মাসুদ পারভেজ লিটন হাওলাদার শরীয়তপুর ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা
ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের সম্ভ্রান্ত হাওলাদার পরিবারে ১৯৭৪ সালে জন্ম
গ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল করিম হাওলাদার, মাতাঃ সুরাইয়া করিম। তার
পিতা আব্দুল করিম হাওলাদার ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পূর্ব ডামুড্যা
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের দুইবার
নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা
অবস্থায় ১৯৭৮ সালে ইন্তেকাল করেন। মাসুদ পারভেজ লিটন হাওলাদার ১৯৯০ সালে
ডামুড্যা সরকারি মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন।
১৯৯৩ সালে পূর্ব মাদারীপুর মহাবিদ্যালয় হতে এইচ.এস.সি ও ১৯৯৬ সালে
¯œাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পূর্ব মাদারীপুর
মহাবিদ্যালয়ের, বাংলাদেশ ছাত্রলীগের জি এস ছিলেন। ২০০৩ সাল থেকে কৃতিত্ব ও
সুনামের সাথে অদ্য পর্যন্ত পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের
দায়িত্ব পালন করে আসছেন। ২০০৫-২০০৬ অর্থ বছরে শরীয়তপুর জেলার দ্বিতীয় কর
দাতা হিসেবে ভুষিত হন। তিনি শরীয়তপুর জেলার দুই দুই বার শ্রেষ্ঠ চেয়ারম্যান
নির্বাচিত হয়ে মালেশিয়া, সিংগাপুর, ভারত ও শ্রীলংকা ভ্রমণ করেন। জনসংখ্যা
স্থিতিশীল রাখার জন্য বিশ^ জনসংখ্যা দিবস ২০১৭ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পক্ষে
পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয় তিনি ধর্মীয় ও
সামাজিক উন্নয়নের কাজে নিরলশ ভুমিকা পালন করছেন। মাসুদ পারভেজ
লিটন হাওলদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব
ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী
লীগের দলিয় মনোনয়ন প্রত্যাশী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ