কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি অফিসার পদটি ২২ অক্টোবর ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করণ করা হয়।
১১ তম গ্রেডে থাকায় নিয়ম অনুযায়ী তারা মাসিক ২০০ টাকা নিদিষ্ট ভ্রমণ ভাতা পেতো। উপসহকারী কৃষি অফিসারদের ভ্রমণ ভাতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। একজন উপসহকারী কৃষি অফিসারকে প্রতিদিন ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে হয় এবং ব্লকে থেকে উপজেলা অফিসে সাপ্তাহিক মিটিংয়ে অংশ নিতে হয়। সেখানে ৩০ দিনের ভ্রমন ভাতা ২০০ টাকা ছিলো বেশ বেমানান ও অযৌক্তিক।
সম্প্রতি বিষয়টি মহাপরিচালক মহোদয়ের দৃষ্টিতে আসে। মাঠ পরিদর্শনে এসে একটি অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন এখন একটি ফাইভ স্টার হোটেলে এক কাপ চায়ের দাম দুইশত টাকা। মহাপরিচালক মহোদয় মাসিক ভ্রমণ ভাতা ৩,০০০ টাকায় উন্নতি করার আশ্বাস দেন।
বিভিন্ন সময়ে আশ্বাস পেয়ে থাকলেও তার বাস্তবায়ন পাচ্ছেনা কৃষি বিভাগের এসব ফ্রন্ট লাইন যোদ্ধারা। এমন অবস্থায় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। এ ভাবে চলতে থাকলে তা মাঠের কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১০ গ্রেড পাওয়ার তারিখ ২২ অক্টোবর ২০১৮ থেকে ৩,০০০ টাকা নিদিষ্ট ভ্রমণ ভাতা দ্রুত কার্যকর করা হোক সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এমনটাই দাবী সারাদেশের উপসহকারী কৃষি অফিসারদের।
You must be logged in to post a comment.