নিজস্ব প্রতিনিধি।।
ঝিনাইদহের বরন্য সন্তান ফেনির অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) কাজী মনিরুজ্জামান ( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) শুক্রবার রাতে এক মারাত্বক সড়ক দূর্ঘটনায় কবলে পড়েও আল্লাহর অশেষ রহমতে প্রাণে রক্ষা পেয়ে সুস্থ্য আছেন।
শুক্রবার চট্রগ্রাম ডিআইজি মহোদয়ের সাথে মিটিং শেষে রাতে ফেনি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার কাজীর দিঘি এলাকায় পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মনিরুজ্জামানের বহনকারী পাজেরো জীপটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তের পাশে বৈদ্যুতিক পোলের সাথে আঘাত লেগে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়।
এ দূর্ঘটনায় পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ তার দেহরক্ষী ও গাড়ি চালক আহত হন। পুলিশ সুপারকে ফেনির একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় ফেনি সদর হাসপাতালে মারা যান দেহরক্ষী। গাড়ি চালকের অবস্থাও সঙ্কটাপন্ন হয়ে পড়ায় তাকে উন্নত চকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে গনমাধ্যমে কাজী মনিরুজ্জামান সড়ক দূর্ঘটনায় পতিত হওয়ার সংবাদে এলাকাবাসি চরম উৎকণ্ঠায় সময় কাটাতে থাকে। পরে কাজী মনিরুজ্জামানের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায় তিনি নিরাপদে অক্ষত অবস্থায় দূর্ঘটনা হতে রক্ষা পেয়েছেন। সে কারনে তিনি মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করেন।
You must be logged in to post a comment.