মান‌চি‌ত্রে প‌ড়ে‌ছে দানবের হাত, জে‌গে ওঠার এই‌তো সময়…

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ২:১০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে, বাংলা‌দে‌শের মান‌চি‌ত্রের উপর মায়ানমার যে আঘাত এ‌নে‌ছে, সেন্টমার্টিন দ্বীপকে মায়ানমার নিজেদের ভূখন্ড হিসেবে দাবি করেছে। মিয়ানমারের এমন ওদ্ধত্যপূর্ণ আচরণের  প্রতিবাদে ঝিনেদা থিয়েটার ও সমমনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ ৮/১০/২০১৮ সকাল ১০.৩০ টায়,   কেন্দ্রীয় শহীদ মিনা‌রের পাদ‌দে‌শে এক মানব বন্ধ‌নের আ‌য়োজন করা হয়।

উক্ত বন্ধ‌নে উপ‌স্হিত ছিলেন ঝি‌নেদা থি‌য়েটা‌রে সু‌যোগ্য সভাপ‌তি এবং বাংলা‌দেশ গ্রাম থি‌য়েটা‌রের আঞ্চলিক সমন্বয়কারী জনাব একরামুল হক লিকু, বিহঙ্গ ঝিনাইদহের সাঃসম্পাদক শাহিনুর আলম লিটন,উদীচীর সম্পাদক দিলীপ ঘোষ, দর্পণের সম্পাদক অমিয় মজুমদার অপু,আবৃত্তি সমন্বয়ের কবি গোলজার হোসেন গরীব, নৃত্যালয়ের সম্পাদক পাপ্পু, ভোর হলোর রুবেল খাঁন, বেদুইন চিৎপ্রর্কষের সম্পাদক রাসেল আহমেদ  সহ নাট্য, নৃত্য, আবৃত্তি, সংগীত শিল্পী সহ শ্রমিক ও সাধারণ জনতা, মানবববন্ধন টি সঞ্চালনা করেন  ঝি‌নেদা থি‌য়েটা‌রের সাঃ সম্পাদক  শামীম আহ‌ম্মেদ । পরিশেষে স্বদেশি টানে সবাই কে এক হওয়ার আহবান জানিয়ে সকল অশুভ শক্তির কে রুখে দেওয়ার প্রত্যয় করে,  সফল ভা‌বে মানব বন্ধন‌টি শেষ করা হ‌য়|

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ