মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় : এরশাদ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৭:১৩ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ লাঙ্গল প্রতিকে ভোট দিতে অপেক্ষা করে আছে। আর এ কারনে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক সভায় এরশাদ এই আহ্বান জানান। সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে ঐ সভায় মজলিসের নায়েবে আমীর জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ