মানিকগঞ্জের ঘিওরে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১০:২১ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

২২ নভেম্বর, ২০১৯। ৪৯তম তেরশ্রী গণহত্যা দিবস।

১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরশ্রীতে ৪৩ জন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুরো গ্রামটিকে জ্বালিয়ে দেয় হানাদার বাহিনী। সেই মহান শহীদদের স্মরণে তাদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস।

এরপর তিনি তেরশ্রীর ঘটনা নিয়ে ঘিওর উপজেলা প্রশাসনের তৈরি একটি ডকুমেন্টারির মোড়ক উন্মোচন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর শোকবার্তা ঘিওর উপজেলা বাসীর কাছে পৌছে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ