মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুড়ি নামক স্থানে গতকাল আনুমানিক সন্ধ্যা ৭.৩০ এর দিকে মোঃ তোফাজ্জল হোসেন, ইউপি সচিব,কলিয়া ইউনিয়ন পরিষদ, দৌলতপুর অফিস থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল যোগে ছিনতাইকারীর কবলে পড়েন।
৩ ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে ভিকটিমের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয় ও ১ ছিনতাইকারী (২১ আনুমানিক) ব্যাগ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ব্যাগে মোবাইল, অফিসিয়াল কাগজপত্র, অফিস-বাসার চাবি ও ব্যাংক চেক ও টাকা ছিলো।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ইউপি সচিবকে উদ্ধার করে ঘিওর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরিপেক্ষিতে ঘিওর থানায় একটি সাধরণ ডায়েরি করা হয়েছে।
You must be logged in to post a comment.