মানব সেবাই উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলেন ডাঃ মাসুদুল হক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,  মাগুরা প্রতিনিধি।।

মাগুরার ঐতিহ্যবাহী জাহান প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মাসুদুল হক মানব সেবাই এক উজ্জ্ল দৃষ্টান্ত স্হাপন করলেন।তাঁর প্রাইভেট হাসপাতালে ৯ মার্চ থেকে একজন কোরআনের হাফেজ ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষকের বিনামূল্যে হার্নিয়া অপারেশন,ফ্রি ঔষুধ প্রদান,ফ্রি হাসপাতালের সিট ভাড়া এবং হাসপাতাল কতৃপক্ষের তত্বাবধায়নে খাওয়ার ব্যবস্হা করেছেন ডাঃ মাসুদুল হক।এখন সেবা গ্রহন করা রোগী হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি আছে।

অস্বচ্ছল এই শিক্ষকের নাম হাফেজ মোঃ শফিকুল ইসলাম (৩৭),বাবার নাম শামসুল হক গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে।বর্তমানে তিনি যশোর জেলার চুরমনকাঠি রসুলপুর মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।

জাহান প্রাইভেট হাসাপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষক হাফেজ মোঃ শফিকুল ইসলাম বলেন,আমি দীর্ঘদিন ধরে হার্নিয়া এবং অন্যান্য অনেক জটিল ও কঠিন রোগে ভূগছিলাম।অর্থনৈতিক সমস্যার জন্য আমি চিকিৎসা নিতে পারিনি।একদিন আমি ডাঃ মাসুদুল হক সাহেবের উদারতা সম্পর্কে জানতে পারলাম।তারপর আশা নিয়ে আসলাম,এসে অবশ্যয় নিরাশ হয়নি।তিনি আমার সকল কিছুই একদম ফ্রি করে দিয়েছেন।আল্লাহ রাব্বুল আলামিন তাঁর মঙ্গল করুন।

এই সম্পর্কে ডাঃ মাসুদুল হক বলেন,আমি আল্লাহর রহমতে অনেক গরীব রোগীদের অনেকদিন ধরেই ফ্রি চিকিৎসা ও সার্জারি করে আসছি।আমি যখন এই কোরআনের হাফেজ ও শিক্ষকের শারীরিক অবস্হা সম্পর্কে জানতে পারলাম তাৎক্ষনিক চিকিৎসা শুরু করলাম।এখন তিনি সুস্হ আছেন।খুব দ্রুত সময়ের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্হ হয়ে উঠবেন আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ