মানবতার সংগঠন সহযাত্রিক’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৫:৫৪ অপরাহ্ন

জাহিদ হাসান।।

চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে  খেটে খাওয়া মানুষ ও অসাহায় পরিবারের মাঝে মানবতার সংগঠন সহযাত্রিক’র উদ্যোগে “মানবতা হোক করোনা মোকাবেলার হাতিয়ার” স্লোগানে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খাদ্য সামগ্রী বিতরন করে।

খাদ্য সামগ্রী হিসেবে চাল-৫ কেজি, আলু-২ কেজি, সোয়াবিন -১ কেজি, চিনি-১ কেজি, চিড়া-১ কেজি, ডাল-১ কেজি, পিঁয়াজ -৫০০ গ্রাম,লবন-৫০০ গ্রাম প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ ছিল।

এই সময় উপস্থিত ছিলেন নাহিদ হাসান, কাজী কামরান, হানিফ সোহান, শ্রীকান্ত মজুমদার, আইরিন আক্তার, সাহিবা কবির, নাহিদুর রহমান, রায়হান শাহরিয়া, শাকিল আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ