মানবতার কিলার।। -সঞ্জয় কর।

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৫:২৫ অপরাহ্ন

মানবতার কিলার

-সঞ্জয় কর

———————————————————————

গরিবের পেটে লাথি মারে

চালের কিছু ডিলার,

ত্রান সামগ্রী খাচ্ছে লুটে

মানবতার কিলার।

 

করোনাকালে মন্দ লোকের

ফন্দি রাশি রাশি,

ভাড়ার জন্য বাড়িওয়ালা

ভীষন আগ্রাসী।

 

ডাক্তার সেজে ডাকাতিরও

চলছে পাঁয়তারা,

দুঃসময়ে টাকার পাহাড়

গড়তে চায় তারা।

 

মা’কে ভেবে করোনা রোগী

ফেলে যায় বনে,

ভাবলেই গা শিউরে উঠে

কষ্ট লাগে মনে।

 

দানবিক কাজ করে বলে

গোটাকয়েক মানুষ,

প্রায়ই মুখ থুবড়ে পড়ে

মানবতার ফানুস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ