স্টাফ রিপোর্টার।।
নির্ভিক ও খ্যাতিমান সাংবাদিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মতিউর রহমন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে ঝিনাইদহের সাংবাদিক সমাজ। ঝিনাইদহ প্রেসক্লাব শহরের পোষ্ট অফিস মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনকন্ঠ ও একুশে টিভির এম রায়হান, সাবেক সভাপতি ইউএনবির আমিনুর রহমার টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, বাংলাদেশ পোষ্টের দেলেয়ার কবীর, প্রথম আলোর আজাদ রহমান, দৈনিক দিনকালের আসিফ ইকবাল কাজল, এসএ টিভির ফয়সাল আহম্মেদ ও বাংলানিউজের এম রবিউল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন। প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন একজন পতিত যুবলীগ নেতা দেশের স্বনামধন্য সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করেছে তাতে ঝিনাইদহের সকল সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এই মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে। সাংবাদিক নেতারা বলেন, দেশের সংবাদপত্র শিল্পের বিকাশ, সত্য ও ন্যায় পরায়ন সাংবাদিকতার মুর্ত প্রতিক হচ্ছেন মতিউর রহমান চৌধুরীর। তার বিরুদ্ধে যে কোন ষঢ়যন্ত্র দেশের সাংবাদিক সমাজ প্রতিহত করবে। বক্তাগন অবিলম্বে এই মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবী জানান।
You must be logged in to post a comment.