মাননীয় সাংসদের মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ELT প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

নাসিরনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকগণের পেশাগত উন্নয়ন ও শ্রেণি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (NAEM) এর উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের অর্থায়নে মাধ্যমিক শিক্ষকদের English Language Teaching (ELT) প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয়  সাংসদ  ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রাফিউদ্দীন আহমেদ। এ সময় NAEM এর টিচার ট্রেইনার মো. তৌহিদ হাসান, মো. কামরুল আহসান, মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল লতিফ, থানা অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর মিঞা, প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংসদ আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এ ধরনের উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এতে শিক্ষকদের পেশাগত উন্নতি ও দক্ষতা বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে সকল বিষয়ের এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার জন্য তিনি বর্তমান শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ