আব্দুল জব্বার।।
মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারী শিক্ষক কর্মচারিদের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা দীর্ঘ দিনের প্রতিক্ষিত দাবি আপনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার একদিন পূর্বে গণভবনে এক অনুষ্ঠানে আপনি পূরণের ঘোষনা দেন৷ সেই ঘোষনায় শিক্ষক সমাজ আপনার প্রতি কৃতজ্ঞতার বাধনে আবদ্ধ হন ৷
ইতিমধ্যে ৫% ইনক্রিমেন্ট ২০১৮ অর্থ বছর হতে বেসরকারি শিক্ষক কর্মচারিগণ পেয়ে আসছে ৷ কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এই যে সার্বজনীন উৎসব বাংলা পহেলা বৈশাখের আর মাত্র ৫ দিন বাকী থাকলেও বাজেটে আলাদা বরাদ্ধ থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষককর্মচারিদের ২০% বৈশাখী ভাতা এখনও ছাড়করন করা হয় নি ৷ উল্লেখ্য এম পি ও ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পৌছাতে বর্তমান ইন্টারনেট ব্যাংকিং যুগেও ৮ থেকে ১০ দিন ক্ষেত্র বিশেষে আরও বেশী সময় লাগে ৷ শিক্ষামন্ত্রনালয় তথা শিক্ষা অধিদপ্তরের এমন খেয়ালী আচরণে ৫ লক্ষ বেসরকারি শিক্ষক সমাজ ক্ষোব্ধ ৷
এমাতবস্থায় বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান ও বৈশাখের পূর্বে ৫ লক্ষ শিক্ষক কর্মচারিগণ বৈশাখী ভাতা প্রদানে আপনার পদক্ষেপ কামনা করছে৷
লেখক
সিনিয়র শিক্ষক
শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ, শিবপুর, নরসিংদী ও
যুগ্ম মহাসচিব , বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ,কেন্দ্রীয় কমিটি ৷
You must be logged in to post a comment.