আবদুল মান্নান, স্টাফ রিপোর্টার ।।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীর বস্তা বন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ক্ষত-বিক্ষত লাশটি মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর। তার নাম আয়েশা বেগম (১৪)।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে ৭টার দিকে মগনামা ইউনিয়নের ফতেহ আলী পাড়া গ্রাম থেকে পেকুয়া থানা পুলিশ বস্তাবন্দি ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। আয়েশা বেগম ওই গ্রামের জামাল হোসেনের মেয়ে।
আয়েশার মা নছুমা খাতুন প্রকাশ পুতু জানায়, ২১ নভেম্বর বৃহষ্পতিবার সকালে প্রতিদিনের মত মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আয়েশা। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিই।কোথাও তাকে না পেয়ে বাড়ির সদস্যরা পাগলের মতো খুজতে থাকি।
সকালে তার বস্তাবন্দি ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি সরকারের নিকট এই হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ সে নবম শ্রেণির নিয়মিত ছাত্রী ছিল বলে জানান। তবে বৃহস্পতিবার মাদ্রাসায় অনুপস্থিত ছিলো।
পেকুয়া থানার এসআই আতিকুর রহমান জানায়, স্থানীয় মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ মগনামা বিসমিল্লাহ সড়কের কলিম উল্লাহর বাড়ি সংলগ্ন জায়গা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করি। শিক্ষর্থী আয়েশার চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। বাম কান কেটে ফেলা হয়েছে। বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে। হত্যাকান্ডের ক্লু ও মোটিভ উদ্ধারে তদন্ত করা হচ্ছে।
এখনো বিস্তারিত কিছু বলা যাবেনা।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত কিছু বলা যাবেনা। হত্যার ক্লু উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
You must be logged in to post a comment.