মাদকদ্রব্য সহ ঠাকুরগাঁওয়ে পুলিশের হাতে গ্রেফতার ১ জন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৫৯ অপরাহ্ন
মাদকদ্রব্য সহ ঠাকুরগাঁওয়ে পুলিশের হাতে গ্রেফতার করিমুল

রবিবার (২৪জানুয়ারি) রাত ১১ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় সিনিয়য় সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল ও অফিসার ইনচার্জ এর তত্বাবধানে লেহেম্বা ইউনিয়নে পুলিশের একটি দল  উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট গাঁজা ফেন্সিডিল ও নগদ টাকা সহ একজনকে আটক করেন।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো: করিমুল ইসলাম (৪০)

আটক মাদক ব্যবাসায়ীর বাসাবাড়ি’র ভিতর হতে ১৬ (ষোল) পিস হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৮০ (আশি) গ্রাম গাঁজা ০২ (দুই)  বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ১০৪৮০ টাকা উদ্ধার করে পুলিশ সেইসাথে গ্রেফতার করেন মাদকব্যবসায়ী করিমুল কে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় ২৫ জানুয়ারি একটি মামলা রুজু করা হয়। মামলা নং ২১। মাদকব্যবসায়ী করিমুলকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ