মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা-২ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি।
৯ নভেম্বর শুক্রবার প্রধানমন্ত্রীর ধানমন্ডি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং আজ ১০ নভেম্বর শনিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদানের সময় তাঁর সাথে ছিলেন আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
ড. বিরেন শিকদার এর মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা প্রদানের খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।নেতাকর্মিদের মধ্যে প্রান চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ইতিমধ্যে গ্রাম অঞ্চলে বিভিন্ন পাড়া মহল্লায় নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
You must be logged in to post a comment.