মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র জমা দিলেন ড. বিরেন শিকদার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৬:০৫ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

২৭ নভেম্বর মঙ্গলবার মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র জমা দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ড. বিরেন শিকদার এমপি।তিনি আজ দলীয় নেতাকর্মির সাথে শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব সুমী মজুমদারের হাতে মনোনয়ন পত্রটি জমা দেন।

এ সময় উপস্হিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আফসার উদ্দিন বিশ্বাস,শালিখা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব বাসুদেব কুন্ডু,শালিখা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব শ্যামল কুমার দে,মাগুরা জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক জনাব সাজেদুর রহমান সংগ্রাম,শালিখা উপজেলা যুবলীগ আহ্বায়ক জনাব মুজিবুর রহমান,শালিখা উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জনাব সাগর হোসেন,আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,বুনাগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা জনাব বখতিয়ার লস্কর সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আড়পাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দোয়া প্রার্থনা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ