মাগুরা-২ আসনের নৌকার মাঝি ড. বিরেন শিকদার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৪:২১ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাগুরা-২ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ড. বিরেন শিকদার।

আজ ২৫ নভেম্বর রবিবার ধানমন্ডি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন কেন্দ্রীয় আওয়ামীলীগ দপ্তর সম্পাদক জনাব আব্দুস সোবাহান গোলাপের হাত থেকে তিনি সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর ড. শ্রী বিরেন শিকদার নৌকার গণজোয়ার এবং নৌকাকে বিজয়ের নঙ্গরে পৌঁছে দেওয়ার  অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে ড. শ্রী বিরেন শিকদারের মনোনয়ন চূৃড়ান্তের সংবাদে মাগুরা-২ নির্বাচনী এলাকার নেতাকর্মিরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ