মাগুরা ১ ও ২ আসনের সংসদ সদস্যদের ওয়াটো মাগুরা জেলার পক্ষ থেকে অভিনন্দন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২ জানুয়ারী, ২০১৯, ২:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোটের পক্ষ থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহোজোট থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট ড. শ্রী বিরেন শিকদারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (WATO) মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সভাপতি জনাব মহসিন মোল্যা বলেন,মাগুরাবাসি তাঁদের যোগ্য প্রার্থী পেয়েছেন।যাদের হাত ধরে মাগুরাবাসির অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন সমগ্র বাংলাদেশে কাজ করে চলছে।মাগুরা জেলা এবং উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,এ্যাডভোকেট বিরেন শিকদারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা বির্নিমানে প্রশাসনের সহযোদ্ধা হিসেবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে চলছে।

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা সাংগঠনিক সম্পাদক জনাব আলী হোসেন মুক্তা বলেন,বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের মাগুরা জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নিরলসভাবে কাজ করেছে।মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদের বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ