মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থী এ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহাজোটের অপর প্রার্থী জাপার এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা।আজ ১৭ ডিসেম্বর সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রতন কুমার মিত্র।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব তানজেল হোসেন খাঁনু,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব আবু নাসির বাবলু,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মাগুরা জেলা সাধারন সম্পাদক জনাব কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেপি (মঞ্জু) মাগুরা জেলা সাধারণ সম্পাদক জনাব ফতেহ আলী টিপুসহ আরো অনেকেই।
এ সময় জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা জাতীয় পার্টির সকল কর্মী সমর্থকদের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে জনসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি নৌকায় ভোট প্রদানের আহ্বান জানান।
মাগুরা-১ আসনে এখন পর্যন্ত নির্বাচনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জেএসডি জনাব এম এ আওয়াল, ইসলামী আন্দোলনের জনাব নাজিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, বিএনএফ জনাব মুস্তাসিম বিল্লাহ মাঠে আছেন।
You must be logged in to post a comment.