মাগুরা-১ আসনে নৌকার মাঝি হতে চান ১৬ জন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা-১ আসনে নৌকা প্রতিকে মনোনয়ন  প্রত্যাশায় আওয়ামীলীগের ১৬ জন হেবিয়েট নেতা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন,মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ৮ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)  এটিএম আবদুল ওয়াহহাব,মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান,মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. জনাব সাইফুজ্জামান শিখর,শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি),মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব আবু নাসির বাবলু,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জনাব পঙ্কজ কুমার সাহা,সাবেক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব সৈয়দ শরিফুল ইসলাম,বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুগ্ম-মহা সচিব ও সাবেক ছাত্র নেতা জনাব কাজী রফিকুল ইসলাম,সাবেক ছাত্র নেতা ও সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জনাব সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইশমত আরা হ্যাপি,সাবেক ছাত্রনেতা ও রাশিয়া আওয়ামীলীগ সভাপতি জনাব এস এম শফিকুল ইসলাম,মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হুমায়ুনুর রশিদ মুহিত,সাবেক মাগুরা জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মাগুরা জেলা আওয়ামীলীগ প্রকাশ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল,মাগুরা জেলা আওয়ামীলীগ ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জনাব রানা আমির উসমান,মাগুরা পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও রাঘবদাইড় ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবুল ফকির।

সকলেই আওয়ামীলীদের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ