মাগুরা-১ আসনের নৌকার মাঝি এ্যাড. সাইফুজ্জামান শিখর

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৪:১২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা-১ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ভারপ্রাপ্তপ সাধারন সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ ২৫ নভেম্বর রবিবার ধানমন্ডি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন কেন্দ্রীয় আওয়ামীলীগ দপ্তর সম্পাদক জনাব আব্দুস সোবাহান গোলাপের হাত থেকে সংগ্রহ করেন জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মনোনয়ন পত্র সংগ্রহের পর জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর নৌকার গণজোয়ার এবং নৌকাকে বিজয়ের নঙ্গরে পৌঁছানোর অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে এ্যাড. জনাব সাইফুজ্জামান শিখরের মনোনয়ন চূৃড়ান্তের সংবাদে মাগুরা-১ নির্বাচনী এলাকার নেতাকর্মিরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ