মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাদক বিরোধী মতবিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১০:২৬ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আজ ২৩ জুলাই সোমবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে,পরিবার,সমাজ এবং দেশের প্রতি মাদকের প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব দেবব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম,মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম,মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নাহিদ ফেরদৌস সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে মাগুরা পুলিশ সুপার জনাব খাঁন মোহম্মদ রেজোয়ান বলেন,মাদকদ্রব্য একটি পরিবার,সমাজ এমন কি ছাত্রজীবনকে ধ্বংসের একমাত্র হাতিয়ার।তাই এই মারাত্বক নেশা থেকে নিজেদের অনেক দূরে রাখতে হবে।পরে তিনি কলেজের ৫ হাজার ছাত্র-ছাত্রীর জীবনে কখনো মাদকদ্রব্য গ্রহন এবং এর বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ পাঠ করান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ