আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গি গ্রামে আজ শুক্রবার মখী খার বাড়ীতে ৩টি গরু ও ১টি ছাগল বজ্রপাতে মারা গেছে।অপর দিকে মহম্মদপুর উপজেলার মেক্সিমাইল গ্রামে বজ্রপাতে আরও ১টি গরুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ।এছাড়া মাগুরা সদর উপজেলার আঠারখাদা ও শ্রীপুর উপজেলার ছব্দালপুর ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় প্রচন্ড ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
You must be logged in to post a comment.